বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রাবার বাগান কর্তৃপক্ষের ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের জমি দখলের প্রতিবদে রাঙ্গামাটিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে মেনন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, মেংসিং মারমা ও প্রেনঙি ম্রো প্রমুখ বক্তৃতা করেন।

মানববন্ধনে বক্তারা রাবার বাগানের নামে অবৈধ লিজ বাতিল ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণসহ হামলাকারীদের শাস্তির দাবি জানান।