রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের ১৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন, মাদক মামলার ছয়জন ও অন্য মামলার আসামি পাঁচজন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।