এতে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৫১, খুলনা বিভাগে ৫৪, রাজশাহী বিভাগে ১৬, রংপুর বিভাগে ৩৩, বরিশালে বিভাগে ৬৮ ও সিলেট বিভাগের একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১১ হাজার ৫৭০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় মোট ১০ হাজার ৪৯৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।










