বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে চার ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের কানাইনগর এলাকা পশুর নদীর তীর থেকে সরীসৃপটিকে উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

অজগরটির বয়স এক বছর হতে পারে, ওজন দুই কেজি।