রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে নতুন ভবন উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও দূর্গেশ্বর চাকমা, এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী প্রমুখ।