রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

বিজয়ের প্রতিক্রিয়ায় সুজন বলেন, ‘শিবিরের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে। তারা মানবিক মূল্যবোধে বিশ্বাসী ও শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকে। সে বিশ্বাস থেকেই আমি এই প্যানেল থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’