রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় যে শিশুগুলোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। আর ঢাকা ও চট্টগ্রামে একটি করে শিশু রয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে ৯০ শিশু, চট্টগ্রামে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে নয়, রংপুর তিন এবং সিলেট ও খুলনায় এক জন করে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া এ ২৪ ঘণ্টায় ৮৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৯৩ জনের প্রাণহানি হয়েছে।