অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুর গ্রামে আসার পর চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল সাড়ে ৮টার সময় তাদের আটক করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকালে জীবননগর উপজেলার করিমপুর গ্রাম থেকে বাংলাদেশী নাগরিক মাগুরা জেলার সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে শুভন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস (২২), একই উপজেলার অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) এবং নৃপেন বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাসকে (২৩) জীবননগর বিওপির বিজিবি সদস্যরা আটক করে।