তুলার ফলন বৃদ্ধি ও তুলা আবাদের জমিতে সাথী ফসল ফলিয়ে চাষীদের অধিকতর লাভবান করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় কৃষক সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় পৌর এলাকার জাফরপুর মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত তুলা ইউনিট কর্মকর্তা আমজাদ হোসেন, তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম ইজাবুল ইসলাম, জিনার গোলাম সাবের লাল প্রমুখ।