ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানিতে এ রায় দেয়া হয়।

বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিল একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।