বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন স্থাপন করেছে ৩০ ফুট উচ্চতাসম্পন্ন বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালসহ ‘জয়বাংলা চত্বর’। নগরীর পাটগুদাম ব্রিজ-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম দৃষ্টিনন্দন ‘জয়বাংলা চত্বর’টি গত বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকীর সন্ধ্যায় ফিতা কেটে, বেলুন উড়িয়ে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ এমপি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।

জয় বাংলা চত্বরের পরিকল্পনা ও নির্মাণ করেছেন ভাস্কর অনুপম সরকার জনি। সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান জয় বাংলাকে ধারণ করে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এবং স্মৃতি রক্ষার্থে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণ করা হয়েছে।