বগুড়ার সোনাতলায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে মামলাটি করেন।
সহিংসতার ঘটনায় সোনাতলা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাবিলপুর গ্রাম থেকে আফতাব আলীর ছেলে মো. এনামুল (৩৫), মৃত
আব্দুল জলিলের ছেলে মো. জুয়েল (৪০), মৃত
ছায়েদ আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক করিম (৪০), রানীরপাড়া
গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে চান্দুর ছেলে মো. মিজানুর রহমান (৪০) ও মধ্য রানীরপাড়া গ্রামের নুরুন্নবী বজলুকে (৫৫) গ্রেফতার করেছে। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, বুধবার দুপুরে নির্বাচনপরবর্তী সহিংসতায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটনসহ চারজনকে ছুরিকাঘাত করে আওয়ামী লীগের বিদ্রোহী নবনির্বাচিত পৌরমেয়র জাহাঙ্গীর আলম নান্নুর সমর্থকরা।










