বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন আন্তর্জাতিকভাবে সমাদৃত। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১০ সালে আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণয়ন করায় এটি সম্ভব হযেছে।
আজ শনিবার ঝালকাঠিতে এসব কথা বলেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে এ একাডেমিক ভবনটি নির্মাণ করবে শিক্ষা প্রকৗশল অধিদপ্তর।
দেশের প্রতিটি উপজেলায় একটি করে বেসরকারি কলেজকে জাতীয়করণ করা হয়েছে উল্লেখ করে আমু বলেন, প্রত্যেকটি কলেজে ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া স্থাপন করা হয়েছে। যার ফলে গ্রামের সন্তানরা নিজ বাড়িতে থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য গুরুত্ব দিচ্ছেন। যে জাতির শিক্ষিত মানুষের সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি সে জাতি উন্নতি লাভ করতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখে দেশ স্বাধীন হওয়ার পরপর জাতির জনক বঙ্গবন্ধু সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, প্রায় ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। আমাদের দেশ গরীব দেশ বলা হতো কিন্তু আজকে এই দেশ গরীব নয়। আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টমণ্ডলীয় সদস্য আমির হোসেন আমু আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিচক্ষণতায় বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে যাচ্ছেন। বিশ্বব্যাপী তার খ্যাতি অর্জিত হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে ৩৭টি পুরস্কার পেয়েছেন এবং বিশ্বের তৃতীয় বিচক্ষণ নারী হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব ক্ষেত্র উন্নয়নের ফলে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনছার উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিকভাবে সমাদৃত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য গুরুত্ব দিচ্ছেন। যে জাতির শিক্ষিত মানুষের সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি সে জাতি উন্নতি লাভ করতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখে দেশ স্বাধীন হওয়ার পরপর জাতির জনক বঙ্গবন্ধু সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, প্রায় ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। আমাদের দেশ গরীব দেশ বলা হতো কিন্তু আজকে এই দেশ গরীব নয়। আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে।









