বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খাসখামারি ইউনিয়নের দিঘিগুলোয় আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। প্রতি বছর শীতে হাজার হাজার পরিযায়ী পাখির অভয়ারণ্যে পরিণত হয় এ উপজেলা। বিশেষ করে খাসখামারির দিঘিতে বসে পাখির মেলা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দলে দলে আসতে শুরু করে পরিযায়ী পাখি। সূর্য ডোবার পর পরই আশ্রয় নেয় গ্রামের গাছপালায়। শীতপ্রধান দেশগুলোয় তুষারপাতে খাদ্য সংকট দেখা দিলে এসব পাখি বাংলাদেশে চলে আসে।