ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৬০ জন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপিল শুনানির ষষ্ঠ দিনে (বৃহস্পতিবার) ১০৪টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এরমধ্যে ৬০টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ২৯টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৫টি আপিল না-মঞ্জুর করেছে। শুনানিতে ১০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।










