নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে চলমান ও শুরুর অপেক্ষায় থাকা সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীর রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এ কর্সমসূচিতে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে পরীক্ষা বন্ধ না রাখার দাবি জানানো হয়।
সকালে প্লাকার্ড হাতে রাস্তায় দাঁড়ান শিক্ষার্থীরা। সমাগম বেড়ে এক পর্যায়ে তা বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী কলেজে যান। রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নেন। সেখান থেকে
আজ সকাল ১০টায় নগরীর জিরো পয়েন্টে সড়কে প্রতীকী পরীক্ষা দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।










