বাগেরহাটে সুন্দরবনের সুপতি স্টেশনের বেতমোর নদীর কাছে খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জনকে আটক করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেস্ট টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রায়েন্দা শরনখোলা উপজেলার সিদ্দিক পাহলোয়ানের ছেলে মো. খলিল ও মো. জাহিদ এবং ইসমাইল পাহলোয়ানের ছেলে আল আমিন। এ সময় তাদের কাছ থেকে দু’টি রিপকর্ড ১০ ইসির বোতল, ৩৯ কেজি কাঠালী চিংড়ি ও একটি খালপাটা জাল জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।










