চুয়াডাঙ্গা আদালত এলাকা থেকে সোহেল রানা
নামে এক ভুয়া পুলিশ উপপরিদর্শককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মণ্ডলপাড়ার মজিবর রহমানের ছেলে। গতকাল দুপুরে তাকে আটকের পর তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার-সংবলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন দেয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত সোহেল রানা।










