দেবী দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় গতকাল বসেছিল বউমেলা। ধুনট পৌর এলাকার সরকারপাড়া গ্রামের ইছামতী নদীর তীরে প্রায় ৭০ বছর ধরে এ মেলা চলে আসছে। বউমেলায় পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। শুধু নারী ও শিশুরা মেলায় প্রবেশ এবং কেনাকাটা করতে পারে। প্রতি বছরের মতো এবারো মেলায় ছিল নারী ক্রেতা ও দর্শনার্থীর উপচেপড়া ভিড়। মেলার প্রধান ফটকে নারী স্বেচ্ছাসেবীরা নিয়োজিত থাকেন। এ কারণে নারী দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। তাই যুগ যুগ ধরে এ মেলাটির নামকরণ হয়েছে ‘বউমেলা’।