বর্ণাঢ্য আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। লাল-সবুজ রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।