আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সম্ভাব্য বাজেট নির্ধারণ নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ ডিসেম্বর) বিকালে ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সভাপতিত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে স্ব-স্ব বাহিনীর বাজেট নির্ধারণের যৌক্তিক কারণ ব্যাখ্যা করে প্রস্তাব দেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া সভায় আনসার সদস্যদের নির্বাচনের খরচ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সব আনসার সদস্যদের জন্য একটি অ্যাপ তৈরি করছে আনসার কর্তৃপক্ষ।