দেশের বিদ্যমান পরিস্থিতিতে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠেয় খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠেয় 'বিশ্ব ইজতেমা-২৬' না করার নির্দেশ দিয়েছে সরকার। তাবলীগ জামায়াত বাংলাদেশের জুবায়েরপন্থিদের এ সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আদেশে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ।

এতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে 'বিশ্ব ইজতেমা-২৬' অনুষ্ঠানের অনুরোধ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত যাচিত সময়সূচি অনুযায়ী 'খুরুজের জোড়' এবং 'বিশ্ব ইজতেমা-২০২৬' সহ নির্বাচন পূর্বসময়ে উক্ত মাঠে কোন ধরনের সমাবেশ অনুষ্ঠান না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।