প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে বরিশালে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি মো. নাজমুল হুদাসহ সরকারি, বেসরকারি ব্যাংক এবং বিসিক, উইমেন চেম্বার, চেম্বারের সদস্যরা।