নির্বাচন সুষ্ঠু হলে নারীদের মধ্যে ভোট দেয়ার প্রবণতাও বেশি থাকে। ভোট কেন্দ্রের পরিবেশ ভালো হলে নারীরা অবশ্যই ভোট দিতে যাবে। যেহেতু গত কয়েকবার ভোট দিতে পারেনি, আশা করছি এবার নারীরা ভোট দিতে যাবে।

আর বিএনপির একজন কর্মী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে যা দেখেছি, আমার কাছেই ভালোই মনে হচ্ছে। এখনো কোনো হামলার শিকার হইনি। ভোটারদের কাছে যেতে পেরেছি ইতিবাচকভাবে।

নারী ভোটারদের ভোট বিএনপি বরাবরই বেশি পেয়ে এসেছে। এবারো পাবে ইনশা আল্লাহ। এরই মধ্যে আমরা আমাদের ইশতাহারে এ-সংক্রান্ত বক্তব্যগুলো তুলে ধরেছি। আমাদের চেয়ারম্যানও এ ব্যাপারে বিস্তারিত বলেছেন। অবশ্যই নারীদের কথা বিবেচনায় রেখেই বিএনপি আগামীর সরকার পরিচালনা করবে।