চট্টগ্রামের মিরসরাইয়ে পানি চলাচলের ছড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। গতকাল সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নালির দুয়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে এক সিএনজি অটোরিকশা চালক মরদেহটি ভাসতে দেখে থানাকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।