এ ঘটনায় কাজের তদারকিতে দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকল্প পরিচালকের (পিডি) দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে উপসহকারী প্রকৌশলী সোহাগ আলী ও কার্যসহকারী ফাহাদ হোসেনকে এরই মধ্যে লিখিতভাবে শোকজ করা হয়েছে। এছাড়া উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইসহাক ও এবিএম আশরাফ উদ্দিনকে শোকজ করার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক। তাদের কাছেও শিগগিরই কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে।

অভিযোগে বলা হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি)’ আওতায় চলমান প্যাকেজে ত্রিমোহনী থেকে এএনএম ফজলুল করিম সড়ক হয়ে পলিটেকনিক রোড এবং মাওলানা রেহান উদ্দিন রোড থেকে ঢাকা-রায়পুর সড়ক পর্যন্ত বিটুমিনাস (বিসি) সড়ক, ড্রেন, স্ট্রিট লাইট ও ফুটপাত নির্মাণের কাজ চলছে।

সড়কের ম্যাকাডম স্তরে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হলেও তিনি কাজ অব্যাহত রেখেছেন। ফলে সব ধরনের কাজ বন্ধ রেখে তিনদিনের মধ্যে এসব মালামাল অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।