সাতক্ষীরা-যশোর মহাসড়কে ট্রাকচাপায় আব্দুল আলিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কলারোয়া উপজেলার বজ্রবক্সা গ্রামের বাসিন্দা।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সড়কের সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন আব্দুল আলিম। একপর্যায়ে সড়কের তুজুলপুর নামক এলাকায় পৌঁছালে একটি পিকআপের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাচ্ছিলেন আব্দুল আলিম নিহত হন।
সাতক্ষীরা সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










