বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা। গতকাল বিকালে শহরের পৌরপার্ক এলাকা থেকে বাংলাদেশের পতাকা ও জাতীয় দলের টি শার্ট গায়ে শোভাযাত্রায় সহস্রাধিক ক্রিকেট ভক্ত অংশগ্রহণ করেন।