বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টায় জেলার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম ফেরদৌস (১৬)। তিনি বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, শেরপুর উপ‌জেলার ছোনকা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান।

আইনানুগ প্রক্রিয়অ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।