দিনাজপুরের হিলিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম। এ সময় সেখানে সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, মাহমুদুন্নবী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সিংড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারায় ধাওয়া নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।