বাগেরহাটের চিতলমারীতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হাজিরা দিতে গিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর হামলায় স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. আলমগীর হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
গতকাল বিকাল ৪টার দিকে উপজেলা চত্বরের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ তাত্ক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে চিতলমারী উপজেলা পরিষদের সামনে কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকদের দু’দফা হামলায় একই ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. আলমগীর হোসেনসহ তার সমর্থক ১০ জন আহত হয়েছেন।










