বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা থেকে আনোয়ারা' অথবা 'আনোয়ারা থেকে পতেঙ্গা' টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।