রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মো. গোলাম কিবরিয়া, অডিটসেলের উপপরিচালক আজিজ মো. নেয়ামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত হিসাব পরিচালক হাসিন আহমেদ খান।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯তম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।









