ফেনীতে ছয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। পাশাপাশি চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছে ১৫টি স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ ধরনের আয়োজনকে স্বাগত জানান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বই পড়ার চর্চা বাড়ানোর তাগিদ দেন।










