গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, এরই মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪-৫টি ইউনিট কাজ করছে। পানির সংকট থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ইউনিট খবর দেয়া হয়েছে।  তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।