বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ প্রত্যাহার দাবিতে নৌ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পশুর নদীতে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি), মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘কয়লা, গ্যাস, হাইড্রোজেন নয়: নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই’ স্লোগান সামনে রেখে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।