ভারতের মেঘালয়ে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের বেশকিছু এলাকা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৬ মিনিটে সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার দূরে। তবে এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য।