বিএনপির অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও এনসিপির আহ্বায়ককে সতর্ক করে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর পরিপন্থি ।
এতে আরো বলা হয়, নির্বাচন কমিশন উল্লিখিত অভিযোগ পর্যালোচনার পরে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।










