দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় বসবাসরত গরিব-অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিরামপুরের ভাইগড় বিওপি ক্যাম্পের পাশে নিশিবাকুর নামক স্থানে সমৃদ্ধ কমিউনিটি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের ডা. আব্দুল ওহাব ও স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে একটি মেডিকেল টিম এ চিকিৎসাসেবা প্রদান করে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ২৫৬ জনকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।