বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পানি নিস্কাশনের ড্রেন খননকালে প্রাচীন আমলের ৩ কেজি ২০০ গ্রাম ওজনের কালোপাথরের একটি মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় ঈদগাহ মাঠের পাশ থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, পলি আক্তার নামে এক স্থানীয়ের বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেন খননের সময় মূর্তিটি পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের কালোপাথরের মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।
বগুড়ার মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা জানান, শিবগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে কালোপাথরের মূর্তির অংশ উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।










