দেশ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কর্মচারীদের দক্ষতা আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে নবনির্বাচিত কর্মচারী সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দিয়ে কর্মচারীদের দক্ষতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরতে বলেন উপাচার্য।

কর্মচারীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে যেসব দাবি কর্মচারীদের রয়েছে, তা সব পূরণ করা হবে। আপনারা শুধু আপনাদের কাজ সঠিকভাবে পালন করবেন। আপনারা যদি স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মচারী হতে পারেন, তবে এ বিশ্ববিদ্যালয় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ।