চট্টগ্রামে অস্ত্র ও স্বর্ণসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ ভরি স্বর্ণ ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তারা সবাই ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। শুক্রবার সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ওয়্যার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার এসব তথ্য জানিয়েছে পুলিশ।