রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‘সি’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ শিক্ষার্থী, যা এ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ২৪ দশমিক ৩০ শতাংশ। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য জানিয়ে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
রাবি ভর্তি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১০ হাজার ৭৪১ জন!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‘সি’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা।









