রাজধানীর হাতিরঝিল
থানায় দায়ের করা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রনি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর
রনিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার।
গতকাল বুধবার (২৫
সেপ্টেম্বর) রাতে তুরাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার
করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় রনির নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানায় রনির অবস্থানের খবর পেয়ে হাতিরঝিল ও তুরাগ থানার যৌথ টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।










