বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিলিং ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দত্ত কুমার চন্দ্র (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোপালপুর গ্রামের সুখিন চন্দ্রের ছেলে। গতকাল সকালে নন্দীগ্রাম উপজেলার থালতামাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে দত্ত কুমার চন্দ্র নিজ ঘরে সিলিং ফ্যানের সংযোগ তার লাগাতে যান। এ সময় সিলিং ফ্যানের সুইস অন থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দত্ত কুমার চন্দ্র। দত্ত কুমারের মরদেহ পরিবারের পক্ষ থেকে সৎকার করা হয়েছে।










