শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ এবং বেকার শ্রমিকদের কাজ দেয়া, শ্রমিক-কর্মচারীদের ছেলেমেয়ের বেতন, সেশন ফি, ভর্তি ফি মওকুফ, সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ছাত্রছাত্রীদের করোনার টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ১১টায় বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নসহ নয়টি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

বরিশাল নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আখতার হোসেন প্রমুখ।