দিনাজপুরের হিলিতে রোগীদের নির্ভুল চিকিৎসা দিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. খুরশীদ আলম এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. লাইলি আকতার, প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল ওয়াদুদ, সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, ডিপিএম ডা. তানভীর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন উদ্বোধন
দিনাজপুরের হিলিতে রোগীদের নির্ভুল চিকিৎসা দিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।










