দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলাবাসী ও দাদশী ইউনিয়নের বাসিন্দারা। সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখের বাবা আব্দুল কুদ্দুস শেখ, ছোট ভাই ফারুখ শেখ, দাদশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, আব্দুল বারেক, করিম মাস্টার প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধন কর্মসূচি শেষে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, ১৮ জুন রাত সাড়ে ১১টায় চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়।