বগুড়ায় জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলকে (৩৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের খান্দার বাজার এলাকায় হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আদিলের রাজনৈতিক দুজন ঘনিষ্ঠ কর্মী কাদের ও মানিকের সঙ্গে জেলা শহরের মালতিনগর এলাকার রতন, সেতু ও রেজার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে কাদের ও মানিকের বাড়িতে হামলা করে একদল যুবক। হামলার খবর পেয়ে আদিল খান্দার বাজার থেকে তার ওই দুই কর্মীর বাড়ির দিকে যাওয়ার সময় হামলাকারীদের মুখোমুখি হন। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে আদিলকে কুপিয়ে জখম করে চলে যায়।