দাতা সংস্থা ইকোর অর্থায়নে যশোর চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) শহরের বেজপাড়া মেইন রোড ও বেজপাড়া তালতলা ছায়া বীথি সড়কে এসব খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাদল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহবুদ্দিন আলম ও ইকো যশোরের সম্বয়কারী আবদুল কাদের। খাবার বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা আমান বাংলাদেশ।